কলেজ পরিচিতি
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ চাঁদপুর জেলার একটি উল্লেখযোগ্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি মতলব উত্তর উপজেলার ৫ নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত বিদ্যাপীঠ।
প্রতিষ্ঠাকালঃ নিশ্চিন্তপুর কলেজ একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে জনাব মনির হোসেন খাঁন ও স্থানীয় বিদ্যানুরাগীদের উদ্যোগে এই কলেজটির স্থাপিত হয় ।অবস্থানঃ নিশ্চিন্তপুর কলেজটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত।
বৈশিষ্ট্যঃ
১। নিশ্চিন্তপুর কলেজে বড় তিনটি ভবন রয়েছে। ক) একাডেমিক ভবন, খ) প্রশাসনিক ভবন ও গ) আইসিটি ভবন।
২। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিজ্ঞানাগার ও একটি সমৃদ্ধ লাইব্রেরী।
৩। সিসি ক্যামেরা দ্বারা সকল শ্রেণীকক্ষ নিয়ন্ত্রিত।
৪। বায়োমেট্রিক পদ্ধতিতে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিতের সুব্যবস্থা রয়েছে।
৫। একাডেমিক ভবন ও আইসিটি ভবনের মধ্যে সংযোগ সেতু রয়েছে।
৬। নিরাপদ পানির সুব্যবস্থা রয়েছে।
৭। নিশ্চিন্তপুর কলেজের একটি সুবিশাল মাঠ রয়েছে, যা চাঁদপুর জেলায় অন্যতম।
৮। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করে এমন একটি মনোরম পরিবেশে নিশ্চিন্তপুর কলেজটি অবস্থিত।
৯। কলেজের মাঠের উত্তর-পশ্চিম পাশে শহীদদের স্মরণে একটি শহিদ মিনার আছে।
শিক্ষাব্যবস্থাঃ
১। প্রতিষ্ঠার পর থেকে নিশ্চিন্তপুর কলেজ স্থানীয় শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
২। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও স্নাতক (পাস) পর্যায়ে বিবিএস ও বিএসএস শাখায় শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
৩। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান সম্পন্ন করা হয়।
৪। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হয়।
৫। এছাড়াও কলেজটিতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।