“দাতা সদস্য বা হিতৈষী সদস্য হিসেবে তালিকাভুক্তির আহ্বান”
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এর “এডহক কমিটি”-র সকল সদস্যের সালাম গ্রহণ করুন। গত ২৬/০৯/২০২৪ইং তারিখ হতে আমরা কলেজের এডহক কমিটি’র দায়িত্ব গ্রহণ করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী আমরা কলেজের পূর্ণাঙ্গ গভর্ণিং বডি গঠন করবো, ইনশাআল্লাহ।
দেশপ্রেমিক, শিক্ষানুরাগী এবং শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে আপনি সুপরিচিত। আপনার শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও নৈতিক অবস্থান, মানবিক মূল্যবোধ, পারিবারিক মর্যাদা ও ব্যাক্তি জীবনের সাফল্য কলেজে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী তথা এলাকাবাসীর প্রেরণার উৎস। অত্র এলাকার শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের যোগ্য সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ কলেজ পরিচালনায় আপনার সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সানুগ্রহ দিকনির্দেশনা এবং পরামর্শ আমাদের প্রচেষ্টাকে অধিক ফলপ্রসূ করবে।
আমরা নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের দাতা/ হিতৈষী সদস্য হিসেবে আপনার মহান সম্মতি কামনা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী এককালীন অর্থ প্রদান করে আপনি দাতা/হিতৈষী সদস্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ গ্রহণ করে বাধিত বাধিত করবেন।
অগ্রণী ব্যাংক পিএলসি, নিশ্চিন্তপুর শাখা, চাঁদপুর জোন, একাউন্ট এর নাম: NISCHINTAPUR DEGREE COLLEGE, একাউন্ট নাম্বার: 0200010569993 এ দাতা সদস্যের জন্য কমপক্ষে ০৩ (তিন) লক্ষ টাকা বা হিতৈষী সদস্যের জন্য কমপক্ষে ৫০ হাজার টাকা আগামী ১৫ই এপ্রিল ২০২৫ইং তারিখ; রোজঃ মঙ্গলবার মধ্যে জমা করে এ মহত্তম উদ্যোগে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ অনুরোধ করা হল।
-মোঃ কামাল হোসেন
অধ্যক্ষ এবং সদস্য সচিব, এডহক কমিটি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মতলব উত্তর, চাঁদপুর।
মোবাইলঃ ০১৩০৯১৩৮০০৬
Download PDF: